বরিশালে ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে আটক করেছে মহানগর গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ। আটককৃতরা হলেন- বরিশাল নগরের রসুলপুর এলাকার নাছির বেপারী (৩৮), রুপাতলী আদর্শ সড়কের আহসানুউল হক মানিক (২৫) ও দক্ষিণ আলেকান্দা এলাকার ফয়সাল (২৫)।
আটককৃতদের মধ্য থেকে নাছির বেপারীকে মঙ্গলবার দিবাগত রাতে রসুলপুর বালুরমাঠ খেয়াঘাট সংলগ্ন এলাকা থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। এর আগে সিটি কর্পোরেশনের ১৩নং ওয়ার্ডস্থ কালু খাঁন বাড়ি সংলগ্ন এলাকা থেকে আহসানুউল হক মানিককে ১০ পিস ও ১২নং ওয়ার্ডস্থ আমতলা পানির ট্যাংকি সংলগ্ন এলাকা থেকে ফয়সালকে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।
পৃথক তিনটি অভিযানে আটককৃতদের বিরুদ্ধে ডিবির এসআই মনিরুজ্জামান ও নৃপেন কুমার দাস সংশ্লিষ্ট থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে পৃথক তিনটি মামলা দায়ের করেছেন।
ইত্তেফাক/এএম।
