ইসির সঙ্গে আওয়ামী লীগের সংলাপ শুরু

আপডেট : ১৮ অক্টোবর ২০১৭, ১৬:২০
একাদশ সংসদ নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে ক্ষমতাসীন আওয়ামী লীগের সংলাপ শুরু হয়েছে। আগারগাঁও নির্বাচন ভবনে বুধবার বেলা ১১টায় এ সংলাপ শুরু হয়।
 
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে এই সংলাপে আওয়ামী লীগের ২১ সদস্যর প্রতিনিধি দল অংশ নিয়েছে। সংলাপের শুরুতেই সিইসি আওয়ামী লীগের প্রতিনিধি দলের উদ্দেশ্যে বলেন, আওয়ামী লীগ দেশকে উন্নয়নের মহাসড়কে তুলে দিয়েছে।
 
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও এইচ টি ইমামের নেতৃত্বে প্রতিনিধি দলে দলটির বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত আছেন।
 
গত ২৪ আগস্ট শুরু হওয়া রাজনৈতিক দলের সংলাপে এ পর্যন্ত ৩৭ টি দল অংশ নিয়েছে।
 
ইত্তেফাক/এএম।