মহেশপুরে কৃষকের ‘আত্মহত্যা’

আপডেট : ১৮ অক্টোবর ২০১৭, ১২:৪৯
ঝিনাইদহের মহেশপুরে স্ত্রীর উপর অভিমান করে এক কৃষক গলায় ফাঁস দিয়ে ‘আত্মহত্যা’ করেছেন বলে দাবি করেছে তার পরিবারের সদস্যরা।
 
এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার কৈলাশপুর গ্রামের মৃত ছুটি ব্যাপরীর ছেলে মুজিবার রহমান মুজ্জা (৫০) বাড়ির পাশে একটি গাছের সাথে গলায় ফাঁস দিয়ে ‘আত্মহত্যা’ করেছে। পরিবারের লোকজন জানায়, স্বামী- স্ত্রীর মধ্যে তাদের প্রায় সময় ঝগড়া-বিবাদ লেগেই থাকতো। বুধবার রাতে তাদের মধ্যে আবারও ঝগড়া সৃষ্টি হলে স্ত্রীর উপর অভিমান করে তিনি আত্মহত্যা করতে পারেন বলে তাদের ধারনা।
 
মুজিবার রহমানের দুইটি কন্যা সন্তান রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত পরিবারের পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি চলছিল।
 
ইত্তেফাক/এএম।