টস জিতে এবার ফিল্ডিং নিল বাংলাদেশ

আপডেট : ১৮ অক্টোবর ২০১৭, ১৪:৩২
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচেও টসে জিতেছে বাংলাদেশ। পার্লে বুধবার বাংলাদেশ সময় দুপুরে টস জয়ের পর এবার ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
 
এর আগে পার্লে সিরিজের প্রথম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে ২৭৯ রানের লক্ষ্য দিয়েও ১০ উইকেটে হেরেছে বাংলাদেশ। আজকের ম্যাচে হেরে গেল সিরিজ হাতছাড়া হয়ে যাবে মাশরাফি বাহিনীর।
 
দক্ষিণ আফ্রিকা সফরে দুই ম্যাচ টেস্ট সিরিজেও বাংলাদেশ হেরেছে বিশাল ব্যবধানে। ওয়ানডে সিরিজ শেষে দু’দলের মধ্যে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ রয়েছে।
 
ইত্তেফাক/কেআই