একাদশে তামিম, সাইফউদ্দিন বাদ

আপডেট : ১৮ অক্টোবর ২০১৭, ১৪:১২
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে একাদশে একটি পরিবর্তন এসেছে। ইনজুরির কারণে প্রথম ওয়ানডেতে খেলতে পারেননি তামিম ইকবাল। এবার তিনি একাদশে যুক্ত হয়েছেন। তবে কিম্বার্লিতে ওয়ানডে অভিষেক হওয়া পেসার অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনকে রাখা হয়নি দ্বিতীয ওয়ানডের একাদশে। এই একটি পরিবর্তনই এসেছে একাদশে। কিম্বার্লিতে খেলা বাকি সবাই একাদশে আছেন।
 
এদিকে বুধবার ‍দুপুরে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচেও টসে জিতেছে বাংলাদেশ। তবে এবার ব্যাটিং নয়, ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম।
এর আগে পার্লে সিরিজের প্রথম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে ২৭৯ রানের লক্ষ্য দিয়েও ১০ উইকেটে হেরেছে বাংলাদেশ। তাই ১-০ ব্যবধানে পিছিয়ে থাকায় আজকের ম্যাচে হেরে গেল সিরিজ হাতছাড়া হয়ে যাবে মাশরাফি বাহিনীর।
 
বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, ইমরুল কায়েস, লিটন দাস (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, নাসির হোসেন, মাশরাফি মর্তুজা (অধিনায়ক), তাসকিন আহমেদ ও রুবেল হোসেন।
 
ইত্তেফাক/কেআই