নোয়াখালীর সেনবাগ থানা পুলিশ গত মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোক্তার হোসেন পাটোয়ারীসহ তিনজনকে গ্রেফতার করেছে। বাকি দুইজন হলেন- উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক আমিরুল ইসলাম টিপু এবং জামায়াতের নেতা খোরশেদ আলম সাদ্দাম।
সেনবাগ থানার ওসি হারুন-অর-রশিদ চৌধুরী জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় একাধিক নাশকতার নিয়মিত মামলা রয়েছে। সেনবাগ থানা পুলিশ তাদেরকে বুধবার দুপুরে নোয়াখালীর বিচারিক আদালতে প্রেরণ করা হয়েছে।
ইত্তেফাক/এএম।
