ক্রস বর্ডার ই-কমার্স প্রতিষ্ঠান সাদমার্ট এর সাথে এক ব্যবসায়িক চুক্তিতে আবদ্ধ হয়েছে কাস্টমার কেয়ার সাপোর্ট, ট্রেনিং ও কলসেবা প্রতিষ্ঠান লাইটস্পিড সোর্স। ১৭ অক্টোবর মঙ্গলবার সাদমার্ট এর বনানী অফিসে এই চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিপত্রে স্বাক্ষর করেন লাইটস্পিড সোর্স এর সিইও জনাব অর্ণব মুস্তাফা ও সাদমার্ট এর সিইও জনাব সাদমান সাকিব।
এই চুক্তির আওতায় সাদমার্ট এর কাস্টমার সাপোর্ট, এজেন্ট ট্রেনিং এবং ডেভলপমেন্টে সহায়তা করবে লাইটস্পিড। সাদমার্ট এর সাপোর্ট এজেন্ট হায়ারিং থেকে শুরু করে পলিসি, ট্রেনিং এবং টোটাল কাস্টমার সাপোর্ট ডিপার্টমেন্ট সেট আপ করবে লাইটস্পিড সোর্স।
সাদমার্ট এর কর্ণধার সাদমান সাকিব বলেন, আমরা আগেও লাইটস্পিড এর সেবা নিয়েছি লাইডস্পিড যেমনি পেশাদার তেমনি কাজের কোয়ালিটিতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। এজন্য আমরা তাদের সাথে দীর্ঘমেয়াদী চুক্তিতে আবদ্ধ হয়েছি।
লাইটস্পিড এর কর্ণধার জনাব অর্ণব মুস্তাফা বলেন, লাইডস্পিড ট্রেনিং, সাপোর্ট এবং কলসেন্টার সেবা নিয়ে ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর সাথে ছিলো শুরু থেকেই। বর্তমানে স্টার্টআপ কোম্পানীগুলোর জন্যও আমাদের তাদের বাজেটের মধ্যে এই সেবাকে প্রসারিত করেছি। আমরা আশা করি সাদমার্ট এর মতো অন্যান্য প্রতিষ্ঠানগুলোকেও আমরা কাংখিত সেবা দিতে পারবো।
উল্লেখ্য বর্তমানে ক্রেতার চাহিদা ও ব্যবসায়ের প্রসারণের জন্য ই-কমার্স প্রতিষ্ঠানগুলো কাস্টমার কেয়ার ও অন্যান্য সেবার উন্নয়ন ঘটাতে সাপোর্ট প্রতিষ্ঠানগুলোর সেবা নিচ্ছে। দেশের ই-কমার্স ইন্ডাস্টিতে এর একটা ইতিবাচক প্রভাব পড়বে বলে অনেকে আশা প্রকাশ করছেন।
ইত্তেফাক/আনিসুর
