ব্রাহ্মণবাড়িয়ার কুমিল্লা-সিলেট মহাসড়কে ৫ ঘণ্টা বন্ধ থাকার পর যান চলাচল পুনরায় শুরু হয়েছে। বুধবার ভোর ৫টায় এ সড়কের ভাদুঘর এলাকায় একটি পাথরবাহী ট্রাক বিকল হয়ে গর্তে দেবে যায়। এর পর থেকে এ মহাসড়কে সব ধরনের যান বাহন চলাচল বন্ধ হয়ে পড়ে।
খবর পেয়ে সড়ক ও জনপথ বিভাগের একটি রেক্রার এসে মহা সড়ক থেকে পাথর বাহী ট্রাকটিকে সরিয়ে নেওয়ার পর সকাল ১১ টায় ৫ঘণ্টা বন্ধ থাকার পর আবারও এ সড়কে যানবাহন চলাচল ধীর গতিতে শুরু করে। এসময় সড়কের দু'পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এতে এ পথে চলাচলকারী যাত্রী ও চালকদের চরম দুর্ভোগে পড়ে।
ইত্তেফাক/জামান
