নদ-নদীর পানি ৬২ পয়েন্টে কমেছে

আপডেট : ১৮ অক্টোবর ২০১৭, ১৫:২৮
 
দেশের বিভিন্ন নদ-নদীর পানি ৬২ টি পয়েন্টে কমেছে ও ২০টি পয়েন্টে বেড়েছে। বুধবার সকাল ৯ টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৯০টি পানি সমতল স্টেশনের পর্যবেক্ষণ অনুযায়ী ৬২ টি পয়েন্টে পানি কমেছে এবং ২০টি পয়েন্ট বৃদ্ধি পেলেও কোনো পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে না।
 
এছাড়াও ৬টি পয়েন্টের কোনো তথ্য পাওয়া যায়নি। নদ-নদীর পরিস্থিতি সম্পর্কে বন্যা পূর্বভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বুধবার এ কথা জানানো হয়েছে।
 
এতে বলা হয়, ব্রহ্মপুত্র-যমুনা, গঙ্গা-পদ্মা ও সুরমা-কুশিয়ারা নদ-নদী সমূহের পানি সমতল হ্রাস পাচ্ছে। এছাড়াও ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি সমতল হ্রাস আগামী ২৪ ঘণ্টায় অব্যাহত থাকতে পারে।
 
এছাড়াও, গঙ্গা-পদ্মা ও সুরমা- কুশিয়ারা নদীসমূহের পানি সমতল হ্রাস আগামী ৭২ ঘন্টায় অব্যাহত থাকতে পারে। বুধবার সকাল ৯ টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ভৈরববাজারে ৮১ মিলিমিটার এবং পরশুরামে ৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বাসস
 
ইত্তেফাক/কেকে