সাকিবের জোড়া আঘাত

আপডেট : ১৮ অক্টোবর ২০১৭, ১৭:০৩
পার্লে হাশিম আমলা ও কুইন্টন ডি ককের দারুণ সূচনার পর জোড়া আঘাত আনলেন বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তিনি এক ওভারেরই দক্ষিণ আফ্রিকার দুই ব্যাটসম্যানকে ফিরিয়ে দেন। 
 
কিম্বার্লির মতো পার্লেও ভয়ঙ্কর হয়ে ওঠা  কুইন্টন ডি কককে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন সাকিব।  দলীয় ৯০ ও ব্যক্তিগত ৪৬ রানে আউট হন ডি কক। একই ওভারের শেষ বলে সাকিবের ঘূর্ণিতে পরাস্ত হন অধিনায়ক ফাফ ডু প্লেসি। বল বুঝতে না পেরে বোল্ড হন ডু প্লেসি।
 
এদিকে ব্যাট হাতে দ্যুতি ছড়িয়ে যাচ্ছেন হাশিম আমলা। প্রথম ওয়ানডেতে সেঞ্চুরির স্বাদ পাওয়া আমলা দ্বিতীয় ওয়ানডেতে তুলে নিয়েছেন হাফ-সেঞ্চুরি। ৫৫ বলে ৩ বাউন্ডারিতে ক্যারিয়ারের ৩৪তম হাফ-সেঞ্চুরির স্বাদ পেয়েছেন ডানহাতি ব্যাটসম্যান।
 
আমলার পর ৫৫ বলে হাফ-সেঞ্চুরি তুলে নিয়েছেন বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স। ওয়ানডেতে এটি তার ৫৪তম হাফ-সেঞ্চুরি। বাংলাদেশের বিপক্ষে এটি তার তৃতীয় হাফ-সেঞ্চুরি। ৩৪ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ দুই উইকেট হারিয়ে ২১৪।  আমলা ৮৭ বলে ৮১ রান ও এবি ডি ভিলিয়ার্স ৫৩ বলে ৭৮ রান নিয়ে ব্যাট করছেন।
 
এর আগে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। বুধবার বাংলাদেশ সময় দুপুর ২টায় ম্যাচ শুরু হয়েছে।
 
এর আগে পার্লে সিরিজের প্রথম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে ২৭৯ রানের লক্ষ্য দিয়েও ১০ উইকেটে হেরেছে বাংলাদেশ। আজকের ম্যাচে হেরে গেল সিরিজ হাতছাড়া হয়ে যাবে মাশরাফি বাহিনীর।
 
ইত্তেফাক/ইউবি