তামিমের পর সাজঘরে লিটন দাস

আপডেট : ১৮ অক্টোবর ২০১৭, ২১:০১
পার্কে দক্ষিণ আফ্রিকার দেয়া ৩৫৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতে তামিম ইকবাল ও লিটন দাসকে হারিয়ে বাংলাদেশ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৬ ওভারে ৯৪ রান।  মুশফিকুর রহিম ২২ বলে ১৭ ও ইমরুল কায়েস ৩৭ বলে ৩৫ রান করে ব্যাট করছেন।
 
পাহাড় সমান লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভাল করেছে বাংলাদেশ।  ইনজুরি থেকে ফিরে শুরুটা ভালো ছিল তামিম ইকবালের। দারুণ ড্রাইভে, পুল শটে বল বাউন্ডারিতে পাঠিয়েছিলেন একাধিকবার। কিন্তু ইনিংস বড় করতে ব্যর্থ দেশসেরা ওপেনার। ২৫ বলে ২৩ রানে প্রিটোরিয়াসের বলে এলবিডব্লিউ হয়ে তামিম বিদায় নেন। তামিমের আউটের সময় বাংলাদেশের রান ১ উইকেটে ৪৪। এর দলীয় ৬৯ রানে ১২ বলে ১৪ রান করে আন্দ্রিলে ফিকোযাওয়ের বলে এলবিডব্লিউ হন লিটন দাস।
 
এর আগে দ্বিতীয় ওয়ানডেতে প্রথমে ব্যাট করতে নেমে এবি ডি ভিলিয়ার্সের ১৭৬ রানের সুবাদের নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৫৩ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা।
 
ইত্তেফাক/ইউবি