বগুড়ার সোনাতলায় বাঙালি নদীতে ডুবে নিখোঁজ হওয়ার একদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার হয়েছে। উপজেলার সোনাকানিয়া গ্রামের আমিন হোসেন মণ্ডলের চার বছরের শিশু ছেলে সাকিব হোসেন গত মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে সবার অজান্তে বাড়ির কাছে বাঙালি নদীর পানিতে পড়ে নিখোঁজ হয়।
এ ঘটনার পর থেকে বুধবার সকাল ৬টা থেকে বেলা ২টা পর্যন্ত স্থানীয়রা ও সোনাতলা এবং রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরীরা নিখোঁজ শিশুটিকে উদ্ধারে তৎপরতা চালিয়ে ব্যর্থ হন।
অবশেষে বুধবার বেলা প্রায় ৩টার দিকে ঘটনাস্থল থেকে দক্ষিণে প্রায় ৮/১০ কিলোমিটার দূরে ছলুরঘাট এলাকা থেকে স্থানীয় লোকজন শিশুটির ভাসমান লাশ উদ্ধার করেছেন।
ইত্তেফাক/কেকে
