কুষ্টিয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ পদে যোগদান করলেন অধ্যাপক ডাক্তার এসএম মুসতানজিদ। রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মইনউদ্দিন আহমদ স্বাক্ষরিত আদেশ পত্রে নিয়োগ লাভের পর বুধবার তিনি স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের কাছে যোগদান পত্র জমা দেন। তিনি সদ্যপ্রাক্তন অধ্যক্ষ মীর মাহফুজুল হক চৌধুরীর স্থলাভিসিক্ত হলেন। তিনি বৃহস্পতিবার কুষ্টিয়া মেডিকেল কলেজের অধ্যক্ষের দায়িত্বভার গ্রহণ করবেন।
ইত্তেফাক/আরকেজি
