পুলিশের ৫ অতিরিক্ত আইজি ও ১৫ ডিআইজি পদে পদোন্নতি

আপডেট : ১৮ অক্টোবর ২০১৭, ২১:৫৯
পুলিশের ৫ অতিরিক্ত আইজি ও ১৫ ডিআইজি পদে পদোন্নতি হয়েছে। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জননিরাপত্তা বিভাগের ঊর্ধ্বতন নিয়োগ-৩ অধিশাখার উপ-সচিব মফিদুর রহমান স্বাক্ষরিত পৃথক আদেশে এই পদোন্নতি দেয়া হয়।
 
৫ অতিরিক্ত আইজিরা হলেন, সিআইডির ডিআইজি আবদুস সালাম, পুলিশ সদর দফতরের ডিআইজি মহসিন হোসেন, শিল্প পুলিশের অতিরিক্ত আইজি (চলতি দায়িত্ব) নওশের আলী, পুলিশের বিশেষ শাখার ডিআইজি মীর শহীদুল ইসলাম ও ঢাকা রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শফিকুল ইসলাম।
 
ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্তরা হলেন, পুলিশ সদর দফতরের অতিরিক্ত ডিআইজি আবু হাসান মুহম্মদ তারিক, টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারের কমানডেন্ট ড. হাসান উল হায়দার, কেএমপি কমিশনার (চলতি দায়িত্ব) হুমায়ুন কবির, পুলিশ টেলিকমের অতিরিক্ত ডিআইজি (টিএন্ড আইএম) মোর্শেদুল আনোয়ার খান, র‌্যাব-১০ এর পরিচালক শাহাবুদ্দিন খান, ডিএমপির অতিরিক্ত কমিশনার (চলতি দায়িত্ব) ওয়াই এম বেলালুর রহমান, ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মাহাবুবর রহমান, সিআইডির অতিরিক্ত ডিআইজি (বর্তমানে পুলিশ সদর দফতরে কর্মরত) ড. এ এফ এম মাসুম রব্বানী, পুলিশ সদর দফতরের অতিরিক্ত ডিআইজি ব্যারিষ্টার মো. হারুন অর রশিদ, ডিএমপির যুগ্ম কমিশনার মীর রেজাউল আলম, ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ  আলী মিয়া, র‌্যাব-১১ পরিচালক সেলিম মো. জাহাঙ্গীর, সিএমপির অতিরিক্ত কমিশনার  দেবদাস ভট্টাচার্য, র‌্যাব-৪  এর পরিচালক খন্দকার লুৎফুল কবির ও পুলিশ সদর দফতরের অতিরিক্ত ডিআইজি মো. আবদুল আলীম মাহমুদ।   
 
ইত্তেফাক/ইউবি