বানারীপাড়ায় গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ১৮ অক্টোবর ২০১৭, ২২:৫৭

বানারীপাড়ায় বিশারকান্দি ইউনিয়নের মরিচবুনিয়া গ্রামে মিম আক্তার (১৯)নামের এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।সে আত্মহত্যা করেছে নাকি তাকে পরিকল্পিতভাবে হত্যা করে আত্মহত্যা প্রমান করতে ঘরে ঝুলিয়ে রাখা হয়েছে এ নিয়ে প্রশ্ন  দেখা দিয়েছে।

এ প্রসঙ্গে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ মো. সাজ্জাদ হোসেন জানান, গৃহবধু মিম আক্তারের মৃত্যু রহস্য উদঘাটনে বৃহস্পতিবার সকালে তার লাশ বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হবে। ময়না তদন্ত রিপোর্ট পাওয়ার পরে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা।

জানা গেছে, বুধবার সকাল ১০ টায় উপজেলার বিশারকান্দি ইউনিয়নের মরিচবুনিয়া গ্রামে স্বামী মাসুদ রানার বসত ঘরের চৌকাঠের সঙ্গে মিম আক্তারের ঝুলন্ত লাশ দেখতে পায় স্থানীয়রা। তারা বিশারকান্দি ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম শান্তকে এ ঘটনা জানালে তিনি বিষয়টি ওসিকে অবহিত করেন।

পুলিশ ঘটনাস্থল গিয়ে ওই গৃহবধুর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য থানায় নিয়ে আসে। এ ব্যপারে বুধবার রাতে ওই গৃহবধধুর বাবা পিরোজপুরের স্বরুপকাঠি উপজেলার জগন্নাথকাঠি গ্রামের মো. ইব্রাহিম বাদী হয়ে বানারীপাড়া থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছেন।

প্রসঙ্গত মাত্র এক বছর ৩ মাস পূর্বে বানারীপাড়ার মরিচবুনিয়া গ্রামের মাসুদ রানার সঙ্গে স্বরুপকাঠির জগন্নাথকাঠি গ্রামের ইব্রাহিমের মেয়ে মিম আক্তারের সঙ্গে পারিবারিক ভাবে বিয়ে হয়।

ইত্তেফাক/নূহু