মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় জেলেদের হামলায় সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মোকছেদুর রহমান গুরুতর আহত হয়েছেন । যমুনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে বুধবার সকালে অভিযান পরিচালনার সময় এ হামলা করা হয়।
দৌলতপুর উপজেলা মৎস্য কর্মকর্তা তাছলিমা আক্তার জানান, তিনি এবং মানিকগঞ্জ সদর উপজেলা মৎস্য কর্মকর্তা বাগসাইট্টা যমুনা চরে অভিযান পরিচালনা করেন। এ সময় ৩০/৪০জন জেলে তাদের উপর হামলা চালায়। হামলায় সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মোকছেদুর রহমান গুরুতর আহত হন। তাকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার কানিজ ফাতেমা জানান, উপজেলা মৎস্য কর্মকর্তাদের সাথে আলাপ আলোচনা করে এ বিষয়ে পরবর্তীতে পদক্ষেপ গ্রহণ করা হবে ।
ইত্তেফাক/আরকেজি
