বাকেরগঞ্জ উপজেলার কবাই ইউনিয়নের লক্ষ্মীপাশা বাজার সংলগ্ন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ও লক্ষ্মীপাশা মাধ্যমিক বিদ্যালয়টি নদীগর্ভে বিলীন হবার পথে। দুই-একদিনের মধ্যেই ভবনটি সরিয়ে নেওয়া না হলে, নদীর ভাঙনে ভবনটি বিলীন হয়ে যাবে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান জহিরুল ইসলাম তালুকদার (বাদল) জানান, নদীর ভাঙনে কয়েকশ’ একর ফসলী জমি এবং কবাই ইউনিয়ন বাজারসহ বসত ঘর-বাড়ি ইতোমধ্যে কারখানা নদীতে বিলীন হয়ে গেছে। স্থানীয় এলাকাবাসী ঘর-বাড়ি হারিয়ে এখন রাস্তার পাশে খোলা আকাশের নিচে বসবাস করছে। লক্ষ্মীপাশা বাজার সংলগ্ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটি বর্তমানে নদীর ভাঙনে গ্রাসে বিলীন হতে চলেছে।
স্বাস্থ্য কেন্দ্রের বিষয়টি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কাছে এলাকাবাসী অবহিত করলেও কর্তৃপক্ষের অবহেলার কারণে সরকারের সম্পদ এভাবেই বিলুপ্ত হওয়ার পথে।
ইত্তেফাক/নূহু
