তথ্য প্রযুক্তির এই যান্ত্রিকযুগে পত্রমিতালীর ঐতিহ্য হারিয়ে গেছে। বিলুপ্তপ্রায় এমন ঘটনা নিয়েই নির্মিত হয়েছে পেনফ্রেন্ড নামক নাটকটি। বর্তমানে যাপিতজীবন খুব যান্ত্রিক হয়ে গেছে। আর এই যান্ত্রিক জীবনের মাঝে ফেলে আসা সুন্দর অতীতচর্চার গল্প এই নাটকে প্রাধান্য পেয়েছে।
সেইসঙ্গে উড়োচিঠির প্রতি অবাধ বিশ্বাস রেখে একটি ভালোবাসার সন্ধান করে নিলয়। অবশেষে সেই ভালোবাসার পরিণতি কোথায় গিয়ে দাঁড়ায় জানতে হলে দেখতে হবে পেনফ্রেন্ড। কথাগুলি বলেন পরিচালক সাহেল সুমন।
কবি ও নাট্যকার মিজানুর রহমান বেলালের রচনায় পেনফ্রেন্ড নাটকটি নির্মিত হয়েছে। যেখানে অভিনয় করেছেন জাকিয়া বারী মম, নিলয়, তমাল, শহিদুল্লাহ সবুজ, কাজী উজ্জ্বল, স্বপ্না শেখ, শাওন প্রমুখ।
নাটকটি আজ বৃহস্পতিবার রাত ৮টা ১০ মিনিটে আরটিভিতে প্রচার হবে।
ইত্তেফাক/আনিসুর
