ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের খালাশী ডাঙ্গী গ্রামের বাসিন্দা মরহুম তোতা হাজীর বাড়িতে বুধবার রাতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।
ঘটনার শিকার তোতা হাজীর ছেলে চরভদ্রাসন বাজারের ঔষধ ব্যবসায়ী মো. তৌহিদুল ইসলাম তুহিন বলেন, রাত ১টার সময় তিনি ঘুমাতে যান এবং আনুমানিক রাত ২টার সময় পাকা ঘরের জানালার গ্রডল ভেঙে ঘুমন্ত অবস্থাই তার চোখ বেঁধে ফেলে ডাকাত দল। পরে অস্ত্রের মুখে তার মা, স্ত্রী ও কন্যাকে জিম্মি করে নগদ ছয় লাখ টাকা, ২০ ভরি স্বর্ণালঙ্কার, মোবাইল সহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল হাতিয়ে নেয় ১৫/১৬ জনের একটি সশস্ত্র ডাকাত দল।
ঘটনার খবর পেয়ে চরভদ্রাসন থানার এসআই স্বপন কুমার ও পি এস আই আসাদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে যানা যায়। তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত ডাকাতির ঘটনায় থানায় কোন মামলা করা হয়নি।
ইত্তেফাক/জামান
