ওয়ানডে অভিষেকে ইনজির ভাতিজার সেঞ্চুরি

আপডেট : ১৯ অক্টোবর ২০১৭, ১৫:৫২
পাকিস্তানের হয়ে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে একদিনের আন্তর্জাতিক অভিষেক ম্যাচে সেঞ্চুরি করেছেন তরুন ওপেনার ইমাম-উল-হক। তার এই সেঞ্চুরিতে বুধবার তৃতীয় ওয়ানডেতে সফরকারী শ্রীলঙ্কাকে ৭ উইকেটে পরাজিত করেছে পাকিস্তান। 
 
ইমাম-উল-হক এর আপন চাচা পিসিবি প্রধান নির্বাচক ও সাবেক ক্রিকেটার ইনজামম-উল-হক।
 
২১ বছর বয়সী ইমাম ১২৫ বলে ১০০ রান সংগ্রহ করেন। আবু ধাবীতে এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজ পাকিস্তান ৩-০ ব্যবধানে নিশ্চিত করেছে। এই রান সংগ্রহে ইমাম দুটি ওভার বাউন্ডারি ও পাঁচ বাউন্ডারির সহায়তা নিয়েছেন। বিশ্বের ১৩তম ব্যাটসম্যান হিসেবে ইমাম অভিষেকে এই অনন্য রেকর্ড গড়লেন।
 
ওয়ানডে অভিষেকে সেঞ্চুরির তালিকা:
 
১. ডেনিস এমিস (ইংল্যান্ড) বনাম অস্ট্রেলিয়া, ম্যানচেস্টার, ১৯৭২
২. ডেসমন্ড হেইন্স (ওয়েস্ট ইন্ডিজ) বনাম অস্ট্রেলিয়া, এন্টিগা, ১৯৭৮
৩. এন্ডি ফ্লাওয়ার (জিম্বাবুয়ে) বনাম শ্রীলংকা, নিউ প্লাইমাউথ, ১৯৯২
৪. সেলিম এলাহি (পাকিস্তান) বনাম শ্রীলংকা, গুজরানওয়ালা, ১৯৯৫
৫. মার্টিন গাপটিল (নিউজিল্যান্ড) বনাম ওয়েস্ট ইন্ডিজ, নেপিয়ার, ২০০৯
৬. কোলিন ইনগ্রাম (দক্ষিণ আফ্রিকা) বনাম জিম্বাবুয়ে, ব্লোয়েমফনটেইন, ২০১০
৭. রবার্ট নিকোল (নিউজিল্যান্ড) বনাম জিম্বাবুয়ে, হারারে ২০১১
৮. ফিলিপ হিউজেস (অস্ট্রেলিয়া) বনাম শ্রীলংকা, মেলবোর্ন, ২০১৩
৯. মাইকেল লাম্ব (ইংল্যান্ড) বনাম ওয়েস্ট ইন্ডিজ, এন্টিগা, ২০১৪
১০. এম. চ্যাপমান (হংকং) বনাম সংযুক্ত আরব আমিরাত, দুবাই, ২০১৫
১১. লোকেশ রাহুল (ভারত) বনাম জিম্বাবুয়ে, হারারে, ২০১৬
১২. টেম্বা বাভুমা (দক্ষিণ আফ্রিকা) বনাম আয়ারল্যান্ড, বেনোনি ২০১৬
১৩. ইমাম-উল-হক (পাকিস্তান) বনাম শ্রীলংকা, আবু ধাবী, ২০১৭
 
ইত্তেফাক/রেজা