সোনাতলায় বিদ্যুৎস্পৃষ্টে কলেজ ছাত্রের মৃত্যু

আপডেট : ১৯ অক্টোবর ২০১৭, ১৫:৫৪
 
বগুড়ার সোনাতলা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোহান (১৯) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সোহান সোনাতলা পৌরশহরের গড়ফতেহপুর গ্রামের কাজী আলাউদ্দিনের ছেলে।
 
নিহতের চাচা মো. মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয় সরকারি নাজির আকতার কলেজের ডিগ্রিতে লেখাপড়া করতেন সোহান। তিনি নিজেই বাসায় বিদ্যুতের কাজ করছিলেন। এসময় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে তিনি গুরুতর আহত হন। পরে উদ্ধার করে সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
ইত্তেফাক/কেকে