রাজারবাগ পুলিশ হাসপাতালের স্টোররুমে আগুন

আপডেট : ১৯ অক্টোবর ২০১৭, ১৮:১৫
 
রাজারবাগ পুলিশ হাসপাতালের স্টোর রুমের আগুন নির্বাপণ করেছে ফায়ার সার্ভিস কর্মীরা। ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা মো. মাসুদ রিবেন জানান, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে রাজারবাগ পুলিশ হাসপাতালের নিচতলার স্টোর রুমে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুন লাগে।
 
তিনি বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদর দফতর ও খিলগাঁও স্টেশন থেকে ৫টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ১টা ৪০ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপন করে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনে ৫ হাজার টাকার মালামাল পুড়ে গেছে।
 
ইত্তেফাক/কেকে