ক্যাসিয়াসকে টপকে সভিলা চ্যাম্পিয়ন্স লীগের সবচেয়ে কম বয়সী গোলরক্ষক

আপডেট : ১৯ অক্টোবর ২০১৭, ২০:৩৪
চ্যাম্পিয়ন্স লীগে সবচেয়ে কম বয়সী গোলরক্ষকের মর্যাদা লাভ করলেন বেনফিকার মাইল সভিলার। বুধবার লিসবনে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যাচে প্রথম একাদশে জায়গা নিয়ে মাঠে নামার মাধ্যমে এই বিরল কৃতিত্বের মালিক বনে গেলেন সভিলার। 
 
মাত্র ১৮ বছর ৫২ দিন বয়সে চ্যাম্পিয়ন্স লীগে অংশগ্রহণের মাধ্যমে বেলজিয়ামের এই গোলরক্ষক ভেঙ্গে দেন ইকার ক্যাসিয়াসের রেকর্ডটি। রিয়াল মাদ্রিদের কিংবদন্তী গোল রক্ষক ক্যাসিয়াস ১৯৯৯ সালে মাত্র ১৮ বছর ১১৮ দিন বয়সে এই ইউরো টুর্নামেন্টে অভিষিক্ত হয়েছিলেন।
 
গত আগস্টে অ্যান্ডারলেখট থেকে পুর্তগীজ ক্লাবটিতে যোগ দিয়েছিলেন এই বেলজিয়ান টিনএজার। 
 
ইত্তেফাক/রেজা