রোহিঙ্গা ইস্যুতে নিরাপত্তা পরিষদের পদক্ষেপ গ্রহণের আহ্বান

আপডেট : ১৯ অক্টোবর ২০১৭, ২০:৪৪
 
জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন রোহিঙ্গা সংকট নিরসণে বাংলাদেশ ও মিয়ানমারের দ্বিপক্ষীয় কূটনৈতিক তৎপরতার পাশাপাশি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে মিয়ানমারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।বুধবার ফিলিস্তিনসহ মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির ওপর একটি উন্মুক্ত আলোচনায় তিনি এ কথা বলেন।
 
মোমেন বলেন, এ ধরনের দীর্ঘকালীন সংকটের শান্তিপূর্ণ, সুষ্ঠু ও স্থায়ী সমাধানের জন্য নিরাপত্তা পরিষদ এই সংহতি প্রকাশ করেছে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
 
তিনি আরো বলেন, গত তিন দশক ধরে বাংলাদেশ রোহিঙ্গা সংকটের সম্মুখীন। সংকটটি সমাধান না হওয়া পর্যন্ত এটি আন্তর্জাতিক ও আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি।
 
ফিলিস্তিন সংকটের একটি স্থায়ী সমাধানের জন্য মোমেন আবারো আহ্বান জানিয়েছেন। বাসস
 
ইত্তেফাক/কেকে