ঘাটাইলে এমপি রানার ফাঁসির দাবিতে বিক্ষোভ

আপডেট : ১৯ অক্টোবর ২০১৭, ২১:২৮
 
টাঙ্গাইলের আওয়ামী লীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলার আসামি সংসদ সদস্য আমানুর রহমান খান রানার ফাঁসির দাবিতে ঘাটাইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগ।  বিক্ষোভ মিছিলটি দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ মোড় চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমবেশ অনুষ্ঠিত হয়।
 
সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক শহিদুল ইসলাম লেবু, যুগ্ম আহ্বায়ক ও পৌর মেয়র শহিদুজ্জামান খান, যুগ্ম আহ্বায়ক সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম, মাসুদুর রহমান আজাদ, মজিবুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, উপজেলা যুবলীগের আহ্বায়ক সরোয়ার আলম, ঘাটাইল জিবিজি কলেজের ভিপি আবু সাইদ রুবেল প্রমুখ।
 
ইত্তেফাক/আরকেজি