মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মাসুদ পারভেজকে পুলিশ গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে নাশকতাসহ ৩৫টি মামলা হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হয়।
মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি ) হাবিবুল্লাহ সরকার জানান, মাসুদ পারভেজকে বুধবার রাতে বেউথা এলাকা থেকে ডিবি পুলিশ গ্রেফতার করে। তিনি সরকার বিরোধী যড়যন্ত্রে লিপ্ত ছিল। বড় ধরণের নাশকতার পরিকল্পনা করছিল। যে কারণে তাকে গ্রেফতার করা হয়।
ইত্তেফাক/আরকেজি
