বগুড়ায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে স্বামী-স্ত্রী নিহত

আপডেট : ১৯ অক্টোবর ২০১৭, ২৩:৩৩

বগুড়ার গাবতলী উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন।

নিহতরা হলেন, উপজেলার নাড়ুয়ামালা ইউনিয়নের চককাতুলী আলবাজার গ্রামের জিল্লুর রহমান ওরফে জেল্লাল (৩২) ও তার স্ত্রী বুলবুলি বেগম (২৫)।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দিবাগত রাত অনুমান ৮ টার দিকে এই ঘটনা ঘটে।
গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাসার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, চাচাতো ভাই ভেটু মিয়ার সঙ্গে জেল্লালের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিলো। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সন্ধ্যায় কথা কাটাকাটির একপর্যায়ে চাচাতো ভাই জিল্লুর রহমানকে ছুরিকাঘাত করে। স্বামীকে বাঁচাতে এগিয়ে গেলে বুলবুলি বেগমকেও ছুরিকাঘাত করে ভেটু।

দুজনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) নেওয়ার পথে জিল্লুর রহমান ও টিএমএসএস মেডিকেল কলেজে নেওয়া হলে স্ত্রী বুলবুলি বেগম মারা যান। তবে ঘাতক ভেটুকে এখনো আটক করা যায়নি।

ইত্তেফাক/নূহু