জগন্নাথপুরে সাপের কামড়ে যুবকের মৃত্যু

আপডেট : ২০ অক্টোবর ২০১৭, ০০:০৬

জগন্নাথপুরে সাপের কামড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের নাম সুমন মিয়া (১৮)। সে উপজেলার সীমান্তে দিরাই উপজেলার নুরপুরের বাসিন্দা শামছুল মিয়ার পুত্র।

বৃহস্পতিবার রাত ১১টায় সাপের কামড়ে আহত সুমন মিয়াকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্বজনরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় সুমন মিয়া বাড়ির পাশে টর্চলাইটের আলোয় টেটা দিয়ে মাছ ধরতে গেলে বিষধর সাপ তাকে কামড় দেয়।

ইত্তেফাক/নূহু