মিরপুরে বিজিবির অভিযানে ৮শ গ্রাম হেরোইনসহ আটক ২

আপডেট : ২০ অক্টোবর ২০১৭, ০১:০০

গতকাল ১৯ অক্টোবর দুপুরে কুষ্টিয়া সীমান্তে ৪৭ বিজিবি ও মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর যৌথ অভিযানে ৮শ গ্রাম হিরোইনসহ ২ মাদক ব্যাবসায়ীকে আটক করেছে। বিওপি’র কমান্ডার নায়েব সুবেদার আশরাফ আলী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর সদস্যগণ রামকৃষ্ণপুর এলাকার মোহাম্মদপুর নদীরপাড় (জিআর-৬৯৮৬৩৭ এমএস ৭৮ ডি/১২) নামক স্থানে যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানকালে ৮শ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করে।

আট ব্যক্তিরা হলো, দৌলতপুর থানার মহাম্মদপুর গ্রামের খেতমত মন্ডলের ছেলে রুবেল মন্ডল (২০) ও একই গ্রামের মসলেম মন্ডলের ছেলে ভাঙ্গন (২০)।
আটককৃত হেরোইনের আনুমানিক মুল্য ১৬ লক্ষ টাকা।

ইত্তেফাক/নূহু