তৃতীয়বারের মতো বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্নবিদ্ধ হলেন মোহাম্মদ হাফিজ। আবুধাবিতে শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডের সময় হাফিজের করা বোলিং নিয়ে প্রশ্ন তোলেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে আইসিসি একথা জানিয়েছে|
বিবৃতিতে আইসিসি জানিয়েছে, আবারও বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হওয়ায় হাফিজকে আগামী ১৪ দিনের মধ্যে হাফিজকে পরীক্ষাগারে যেতে হবে। তবে পরীক্ষার ফল আসার আগ পর্যন্ত তিনি খেলা চালিয়ে যেতে পারবেন।
হাফিজের বোলিং অ্যাকশন নিয়ে এর আগেও দুবার প্রশ্ন ওঠে। ২০১৪ সালের ডিসেম্বরে প্রথমবার নিষিদ্ধ হয়েছিলেন হাফিজ। বোলিংয়ের ছাড়পত্র পান পরের বছরে এপ্রিলে। ২০১৫ সালের জুনে ফের একই কারণে নিষিদ্ধ হন হাফিজ। ২৪ মাসের মধ্যে বোলিং অ্যাকশন ফের প্রশ্নবিদ্ধ হওয়ায় ২০১৫ সালের জুলাই থেকে আন্তর্জাতিক ক্রিকেটে ১ বছরের জন্য নিষিদ্ধ হন তিনি।
সেই নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার এক বছর পার হতে না হতেই ফের ৩৭ বছর বয়সী এই অলরাউন্ডারের বোলিং নিয়ে ফের প্রশ্ন ওঠল।
ইত্তেফাক/কেআই
