তালেবান থেকে ৫ বছর পর মুক্ত হলো ইউএস-কানাডিয়ান পরিবার

আপডেট : ২০ অক্টোবর ২০১৭, ১৪:০৯
 
পাঁচ বছর ধরে পাকিস্তানে তালেবানদের হাতে আটক থাকার পর অবশেষে গত সপ্তাহে মুক্তি লাভ করেছে ইউএস-কানাডিয়ান একটি পরিবার।
 
২০১২ সালে পাকিস্তান-আফগান সীমান্ত এলাকা থেকে তালেবান কট্টরপন্থী গ্রুপ হিসেবে পরিচিত 'হাক্কানি গ্রুপ' ইউএস নাগরিক মিস কাইটলান কলেমান ও তার কানাডিয়ান স্বামী জসেয়া বয়েলকে অপহরণ করে আটকে রেখেছিলো। বিগত ৫ বছর বন্দী জীবনে দম্পতিটির তিন সন্তানের জন্ম হয় এবং তারাও পিতা-মাতার সাথে মুক্তিলাভ করে।
 
সিআইএ পরিচালক মাইক পম্পপিউ বৃহস্পতিবার ওয়াশিংটনের পলিসি ফোরামে বলেন, মিস কাইটলান কলেমান ও তার স্বামী জসেয়া বয়েলসহ তিন সন্তানকে পাঁচ বছর আটক থাকার পর গত সপ্তাহে পাকিস্তান-আফগান সীমান্ত থেকে উদ্ধার করা হয়।
 
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী টিলারসনের পাকিস্তান সফরের আগে ইউএস নাগরিকের মুক্তির বিষয়টি ছিলো পাকিস্তান সরকারের উপর একটি বড় চাপ। -খবর এএফপি'র।
 
ইত্তেফাক/জামান