বোলিং র‌্যাঙ্কিংয়ে শীর্ষে পাকিস্তানের হাসান আলী

আপডেট : ২০ অক্টোবর ২০১৭, ১৮:২০
 
ওয়ানডে ফরম্যাটে খেলোয়াড়দের সর্বশেষ র‌্যাংকিং প্রকাশ করেছে ক্রিকেটের প্রধান সংস্থা আইসিসি।  শুক্রবার এ র‌্যাংকিং প্রকাশ করা হয়। 
 
ওয়ানডে বোলিং র‌্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়ে শীর্ষে উঠেছেন পাকিস্তানের হাসান আলী। ছয় ধাপ এগিয়ে শীর্ষে উঠেছেন তিনি। প্রথমবারের মতো ওয়ানডে বোলিং র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠলেন ডানহাতি এ পেসার। 
 
শ্রীলঙ্কার বিপক্ষে আবুধাবিতে সবশেষ ওয়ানডেতে ৩৪ রানে ৫ উইকেট নিয়ে পাকিস্তানকে সিরিজ জেতাতে বড় অবদান রাখেন হাসান আলী। তিন ওয়ানডেতে হাসান আলী মোট ৯ উইকেট পেয়েছেন। 
 
চলতি বছরে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী বোলার তিনি। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা খেলোয়াড়ও ছিলেন হাসান। ফলে অভিষেকের পর পাকিস্তানি হিসেবে দ্রুত ৫০ উইকেট শিকারের রেকর্ডও গড়েছেন এই ডান-হাতি বোলার।
 
ইত্তেফাক/ইউবি