সিলিন্ডার বিস্ফোরণে ৪ শ্রমিক আহত

আপডেট : ২০ অক্টোবর ২০১৭, ২২:২৯
 
বন্দর  উপজেলার খন্দকার ডক ইয়ার্ডে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৪ শ্রমিক অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে। আহত শ্রমিকদের দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৩জনের অবস্থা আশঙ্কজনক। আহত শ্রমিকরা হলেন- বিল্লাল হোসেন (৪০), সোহরাবদী (৩৫), কবির হোসেন (২৮) ও হাসিম (৪০)।
 
খন্দকার ডকে হাফিজ মিয়ার একটি জাহাজ দ্রুত মেরামতের জন্য নিয়ে আসা হয়। ডকের ঠিকাদার বাদশা মিয়া কাজ দ্রুত শেষ করার জন্য খান ডক থেকে ছুটির দিনে  ৪ শ্রমিককে নিয়ে আসে। শ্রমিকরা কাজ করার সময় গ্যাস সিলিন্ডারের পাইপে আগুন লাগে। দ্রুত আগুন গ্যাস সিলিন্ডারে লেগে তা বিস্ফোরণে ৪ শ্রমিক আহত হন।
 
বন্দর থানার ওসি আবুল কালাম বলেন, খন্দকার ডকে সিলিন্ডার বিস্ফোরণ হয়ে শ্রমিক আহত হওয়ার ঘটনায় কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।বিস্ফোরণে কারণ খতিয়ে দেখা হচ্ছে।
 
ইত্তেফাক/আরকেজি