সোনারগাঁওয়ে বিনামূল্যে চিকিৎসা সেবা কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। শুক্রবার দুপুরে পৌরসভার উদ্ধবগঞ্জ এলাকায় এ কেন্দ্র উদ্বোধন করা হয়। বঙ্গবন্ধু মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও স্বাধীনতা চিকিৎসক (স্বাচিপ) সাংগঠনিক সম্পাদক ডা. আবু জাফর চৌধূরী বিরুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাড. সামসুল ইসলাম ভূঁইয়া। এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সংস্কৃতিক বিষয়ক সম্পাদক ফিরোজ হোসাইন মিতা, জামপুর ইউনিয়নের আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সামসুদ্দিন খাঁন আবু, সোনারগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক নেকবর হোসেন নাহিদ, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য ও সোনারগাঁও উপেজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী অ্যাড. নুরজাহান বেগম, সাধারণ সম্পাদক উর্মি আক্তার প্রমুখ।
এ কেন্দ্রে প্রতি মাসে দুদিন বঙ্গবন্ধু মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডা. আবু জাফর চৌধুরী বিরু ও গাইনি বিভাগের ডা. এনকিউ মাহমুদা মনি বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার ঘোষণা দেন। এদিকে চিকিৎসা সেবা কেন্দ্র উদ্বোধনের পর সোনারগাঁও প্রেসক্লাবে ডা. আবু জাফর চৌধুরী বিরু সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেন। সোনারগাঁও প্রেসক্লাবের সভাপতি অসিত কুমার দাসের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ইত্তেফাক/আরকেজি
