ইন্দুরকানী প্রবাসী ফাউন্ডেশনের অ্যাডমিন প্যানেল গঠিত

আপডেট : ২০ অক্টোবর ২০১৭, ২৩:৩৪
 
ইন্দুরকানী প্রবাসী ফাউন্ডেশনের (আইপিএফ) ১৩ সদস্য বিশিষ্ট অ্যাডমিন প্যানেল গঠন করা হয়েছে। শুক্রবার অনলাইন ভিত্তিক হোয়াটসআপ গ্রুপটির ১৩ সদস্য বিশিষ্ট এই অ্যাডমিন প্যানেল গঠিত হয়। যার মধ্যে সৌদি প্রবাসী সাইফুর রহমান সোহাগকে মহাপরিচালক ঘোষণা করা হয়েছে। এ ছাড়া সৌদি প্রবাসী মো. আরিফুর রহমান টুটুলকে অর্থনৈতিক, আমেরিকা প্রবাসী মো. মিজানুর রহমান সিকদারকে ফরেন প্রশাসনিক কমিউনিকেশন, দুবাই প্রবাসী মো. মতিউর রহমান শাহিনকে অফিস পরিচালনা, সৌদি প্রবাসী মো. আক্তারুজ্জামান মিঠুকে মানব উন্নয়ন, মো. আমিনুল ইসলাম রুমি সাঈদীকে ধর্ম বিষয়ক, মো. আলী হায়দারকে অনুদান সংগ্রহ, ওমান প্রবাসী মো. ছগির হাওলাদারকে সাংগঠনিক বিষয়ক, সৌদি প্রবাসী মো. কামরুল হাসানকে সদস্যদের মান উন্নয়ন, স্পেন প্রবাসী মো. রুম্মান তালুকদারকে দুর্যোগ ব্যবস্থাপনা, সৌদি প্রবাসী মো. ইব্রাহিম সেখ পিটুকে সদস্য সংগ্রহ ও বাতিল, মো. ছগির সিকদারকে (নিশাত)প্রচার ও প্রকাশনা, দুবাই প্রবাসী মো. এনায়েত হোসেন হাওলাদারকে সমাজ উন্নয়ন ও মো. মিরাজ হাওলাদারকে ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক দায়িত্ব দেয়া হয়েছে। মূলত এই সংগঠনটি ইন্দুরকানীর প্রবাসী বাংলাদেশিদের নিয়ে গঠিত।
 
ইত্তেফাক/আরকেজি