রাজবাড়ীতে ট্রাকচাপায় বৃদ্ধা নিহত

আপডেট : ০৯ এপ্রিল ২০১৯, ১২:৫৭

রাজবাড়ীতে ট্রাকচাপায় মাহিরুন বেগম (৭০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।  মঙ্গলবার সকালে সদর উপজেলার আলীপুর ইউনিয়নের নতুন রাস্তা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মাহিরুন বেগম কল্যাণপুর নতুন রাস্তা গ্রামের মৃত আজিজ খানের স্ত্রী।  

নিহতের নাতনি খুর্শিদা আক্তার জানান, তার দাদী প্রতিদিন ফজরের নামাজ পড়ে হাটতে বের হন। মঙ্গলবার সকালে হেটে রাস্তা পাড় হতে গেলে ঘাটক ট্রাকটি তার দাদীকে চাপা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান।

আরও পড়ুন: কর্ণফুলীতে নৌকাডুবি, নিখোঁজ ২ জনের মরদেহ উদ্ধার

এ ব্যাপারে আহলাদীপুর হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. মাসুদ পারভেজ ভুইয়া জানান, ঢাকা মেট্টো দ-১৪-৬৭৫৪ ট্রাকটি রাজবাড়ীর উদ্দেশে যাওয়ার সময় দূঘটনাটি ঘটেছে।  ট্রাকটি থানায় আটক করা হয়েছে এবং ড্রাইভার ও হেলপার পলাতক রয়েছে।

ইত্তেফাক/এমআরএম