বাঘাইছড়িতে ব্রাশ ফায়ারের ঘটনায় আরো একজনের মৃত্যু

আপডেট : ০৯ এপ্রিল ২০১৯, ১৪:৪০

রাঙ্গামাটির বাঘাইছড়িতে গত ১৮ মার্চ নির্বাচনী কাজ শেষে সাজেক থেকে ফেরার পথে সন্ত্রাসীদের ব্রাশ ফায়ারে আহত আরো একজনের মৃত্যু হয়েছে।

 

ঘটনার ২০ দিন পর সোমবার রাতে ঢাকার সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের নাম নিরু বিকাশ চাকমা। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৮ জনে। বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ মজুর এ তথ্য নিশ্চিত করেছেন।

আরো পড়ুন : মোদীর বিচার হবে ইঞ্চিতে ইঞ্চিতে: মমতার হুঁশিয়ারি

নিরু বিকাশ চাকমা বাঘাইছড়ি উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী পদে কর্মরত ছিলেন। নির্বাচনে তিনি পোলিং অফিসারের দায়িত্ব পালন করেন। সন্ত্রাসীদের ব্রাশ ফায়ারে তিনি গুরুতর আহত হন। ঘটনার পর তাকে প্রথমে চট্টগ্রাম পরে ঢাকা সিএমএইচে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত সোয়া ১১ মারা যান।

 

ইত্তেফাক/ইউবি