আয়ারল্যান্ডের বিপক্ষে ‘এ’ দলের খেলা পরিত্যক্ত

আপডেট : ২১ অক্টোবর ২০১৭, ১৪:৩৭
কক্সবাজারে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ 'এ' দলের তৃতীয় ওয়ানডে পরিত্যক্ত হয়েছে। এর আগে প্রথম ওয়ানডে ম্যাচও পরিত্যক্ত হয়। তবে দ্বিতীয় ওয়ানডেতে তিন উইকেটের জয় পেয়েছিল বাংলাদেশ।
 
দুদিন ধরে বাংলাদেশে প্রবল বৃষ্টি হচ্ছে। এর প্রভাব পড়েছে কক্সবাজারেও। ফলে কাল শুক্রবার দুই দলের কেউই অনুশীলন করতে পারেনি। আর আজ শনিবার অব্যাহত বৃষ্টির কারণে বল মাঠে গড়াতেই পারেনি। ম্যাচ আম্পায়াররা ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন।
 
ইত্তেফাক/কেআই