হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় বাসেক (৫৮) নামে এক নাইট গার্ডের মৃত্যু হয়েছে। তিনি ভোলা ড্রাইভার বাড়ির মৃত বাদশা মিয়ার পুত্র। শনিবার ভোর রাতে পৌরসভার মুরগীহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পৌরসভার মুরগীহাট সংলগ্ন এলাকায় শনিবার ভোর রাতে একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
মডেল থানার অফিসার ইনচার্জ মো. বেলাল উদ্দিন জাহাঙ্গীর ইত্তেফাককে জানান, ঘাতক মাইক্রোবাসটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
ইত্তেফাক/এমআর
