আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী সিটি কর্পোরেশন ও জাতীয় নির্বাচনের আগে যথাসময়ে দলীয় প্রার্থী ঘোষণা করা হবে। জনগণের কাছে যারা অধিক গ্রহণযোগ্য তারাই দলের মনোনয়ন পাবেন।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আপাতত মনোনয়ন নিয়ে নিজেদের মধ্যে ঝগড়া করবেন না। এখন সুসংগঠিতভাবে দলকে ঐকবদ্ধ করে কাজ করুন। আমাদের প্রতীক হচ্ছে নৌকা আর নেত্রী হচ্ছেন শেখ হাসিনা।
আজ শনিবার স্থানীয় রেজিস্ট্রারি মাঠে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমরা খোঁজ-খবর নিচ্ছি। কারা মাঠে কাজ করছেন, কার জনপ্রিয়তা কতটা। বিরোধী দলগুলোরও খোঁজখবর নিচ্ছি আমরা। সিটি কর্পোরেশন নির্বাচন খুব নিকটবর্তী। যিনি নির্বাচনের মাঠে জনগণের কাছে গ্রহণযোগ্য তাকে মনোনয়ন দেয়া হবে। জাতীয় নির্বাচনের ক্ষেত্রেও তাই হবে। বাসস।
ইত্তেফাক/এমআই
