ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণির ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের ‘খ’ ইউনিটের ভর্তিচ্ছুদের সাক্ষাৎকারের তারিখ পরিবর্তন করা হয়েছে।
আগামীকাল ২২ অক্টোবরের পরিবর্তে এ সাক্ষাৎকার আগামী ২৯ অক্টোবর থেকে শুরু হবে।
দূর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে শিক্ষার্থীদের অসুবিধার কথা বিবেচনা করে বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন কার্যালয় থেকে আজ শনিবার এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।
পরিবর্তিত সাক্ষাৎকারের সময়সূচি বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট এবং কলা অনুষদের ডিন কার্যালয়ের নোটিশ বোর্ডে দেখা যাবে। বাসস
ইত্তেফাক/কেকে
