মাধবপুর প্রেসক্লাবের ৪০ বছর পূর্তিতে স্মরণিকার মোড়ক উন্মোচন

আপডেট : ২১ অক্টোবর ২০১৭, ১৭:৪৬
 
হবিগঞ্জের মাধবপুর প্রেসক্লাবের ৪০ বছর পূর্তি উপলক্ষ্যে স্মরণিকার মোড়ক উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনতায়নে মাধবপুর প্রেসক্লাবের সহ-সভাপতি কে এম শামছুল হকের সভাপতিত্বে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাহবুব আলী। 
 
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সাংবাদিক মো. আবুল খায়ের, গীতা পাঠ করেন বিপ্লব আচার্য্য। কাউছার আহমেদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোকলেছুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আব্দুল আজিজ, হবিগঞ্জ জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী মো. ফরিয়াদ, অ্যাডভোকেট শ্যামল চৌধুরী, মুক্তিযোদ্ধা সুকুমল রায়, থানার অফিসার ইনচার্জ মো. মোক্তাদির হোসেন, চেয়ারম্যান আরিফুর রহমান, ডা. সুখেন দেবনাথ। 
 
স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোহা. অলিদ মিয়া। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক শংকর পাল সুমন, আলাউদ্দিন আল রনি, আইয়ুব খাঁন, জামাল মো. আবু নাছের, মিজানুর রহমান, জেলা ছাত্রলীগ সহ-সভাপতি মহিদুল ইসলাম রানা প্রমুখ। 
 
ইত্তেফাক/কেকে