পাকিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচ টি-২০ সিরিজে শ্রীলংকা দলের নেতৃত্ব দেবেন থিসারা পেরেরা।
আবু ধাবিতে আগামী ২৬ ও ২৭ অক্টোবর সিরিজের প্রথম, দ্বিতীয় এবং লাহোরে ২৯ অক্টোবর অনুষ্ঠিতব্য তৃতীয় ম্যাচের জন্য শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড আজ ১৫ সদস্যের দল ঘোষণা করেছে।
দলের বেশ কয়েকজন সিনিয়র খেলোয়াড় লাহোরে তৃতীয় ম্যাচ খেলতে ইচ্ছুক না হওয়ায় পেরেরাকে দলের অধিনায়ক নির্বাচন করা হয়েছে।
লঙ্কান দল: থিসারা পেরেরা (অধিনায়ক), দিলশান মুনাবীরা, দানুসকা গুনাথিলাকা, সাদিরা সামারাবিক্রমা, আশান প্রিয়াঞ্জন, মাহেলা উদাবত্তে, দাসুন শানাকা, সাচিথ পাথিরানা, ভিকুম সঞ্জয়া, লাহিরু গামেজ, সেক্কুগে প্রসন্ন, বিশ্ব ফার্নান্দো, ইসুরু উদানা, জেফ্রে ভ্যান্ডারসে এবং চাতুরাঙ্গা ডি সিলভা। বাসস।
ইত্তেফাক/রেজা
