ভাণ্ডারিয়ায় স্কাউট লিডার বেসিক কোর্স সমাপ্ত

আপডেট : ২১ অক্টোবর ২০১৭, ১৯:৪৬
 
ভাণ্ডারিয়ার বিহারী লাল ইনস্টিটিউট প্রাঙ্গণে শনিবার সন্ধ্যায় বাংলাদেশ স্কাউট বরিশাল অঞ্চলের ৫দিন ব্যাপি ১৩৫তম কাব স্কাউট লিডার বেসিক কোর্সের কর্মশালা শেষ হয়েছে। বাংলাদেশ কাব স্কাউট ইনস্টিটিউট এ কর্মশালার আয়োজন করে।   
 
জানা যায়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪১জন ও মাধ্যমিক বিদ্যালয়ের ৩২জনসহ মোট ৭৩জন প্রশিক্ষণার্থী কর্মশালায় অংশগ্রহণ করে। প্রশিক্ষণার্থীদের অনুষ্ঠানের শেষদিন শনিবার সনদ বিতরণ করা হয়। 
 
এতে প্রশিক্ষক হিসেবে ট্রেইনার বাংলাদেশ স্কাউটের মো. আব্দুস সোবাহান, সহকারী লিডার বাংলাদেশ স্কাউটের মো. হুমায়উন কবির, বিহারী স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শশাঙ্ক শেখর চক্রবর্তী, স্কাউট শিক্ষক বিধান চন্দ্র চক্রবর্তী, সহকারী আ. আযাদসহ মোট ২০জন ট্রেইনার দায়িত্ব পালন করেন। 
 
মঙ্গলবার সকালে ৫দিন ব্যাপি এ অনুষ্ঠানের উদ্ভোধন করেন উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার। এ সময় উপস্থিত ছিলেন ইউএনও ও পৌর প্রশাসক শাহীন আক্তার সুমী।
 
ইত্তেফাক/আরকেজি