জ্যাকলিনের গালে চুমুদিয়েই দ্বন্দ্বের গুজব উড়িয়ে দিলেন আলিয়া

আপডেট : ২১ অক্টোবর ২০১৭, ২০:৫৪
বর্তমান সময়ের জনপ্রিয় দুই অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ ও আলিয়া ভাট। বেশ কয়েকদিন ধরেই বলিউড পাড়ায় গুঞ্জন, এ দুই অভিনেত্রীর মধ্যে চলছে ঠান্ডা যুদ্ধ। সম্পর্কটা নাকি মোটেও ভালো যাচ্ছে না তাদের।  
 
জ্যাকলিন ও সিদ্ধার্থ মালহোত্রা অভিনীত ‘অ্যা জেন্টলম্যান’ সিনেমার প্রচারণার সময় থেকেই এ গুঞ্জন ছড়ায়। সিদ্ধার্থ-আলিয়ার প্রেমের গুঞ্জন বেশ পুরোনো।
IMG0
শোনা যায়, সিদ্ধার্থের সঙ্গে জ্যাকলিনের ঘনিষ্ঠতা নাকি মেনে নিতে পারছেন না আলিয়া। এ জন্য কথিত প্রেমিকের ওপর আলিয়া নাকি নাখোশ হয়েছেন। শুধু তাই নয়, দ্বন্দের জের ধরে আলিয়াকে ইনস্টাগ্রামে আনুসরণ বন্ধ করে দিয়েছেন জ্যাকলিন।
 
সম্প্রতি অভিনেতা অনিল কাপুরের বাড়িতে আয়োজিত দীপাবলীর পার্টিতে হাজির হয়েছিলেন জ্যাকলিন, আলিয়াসহ বলিউডের অন্যান্য তারাকারা। এ পার্টির কয়েকটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন জ্যাকলিন। এর একটিতে দেখা যায়, জ্যাকলিনের গালে চুমু দিচ্ছেন আলিয়া। বলার অপেক্ষা রাখে না, এর মধ্যে দিয়ে তাদের দ্বন্দ্ব নিয়ে গুঞ্জনের জবাবও দিলেন তারা।
IMG1
এর আগে জুড়ওয়া-টু সিনেমার মুক্তির সময় আলিয়া টুইটারে জ্যাকলিনের প্রশংসা করে লেখেছিলেন, ‘আপনি যা কল্পনা করছেন এবং তার চেয়ে বেশি কিছু জুড়ওয়া-টু। মজা, বিনোদন এবং নস্টালজিক। বরুণ ধাওয়ান অনেক সুন্দর অভিনয় করেছ। জ্যাকলিন ও তাপসী পান্নু তোমরা সকলের মন জয় করেছ। এটি অনেক ব্যবসাসফল সিনেমা হতে চলেছে।’
 
ইত্তেফাক/রেজা