বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে বয়ে যাওয়া ঝড়, বৃষ্টি ও অস্বাভাবিক জোয়ারের তোড়ে নোয়াখালীর হাতিয়ায় কাঁচা ঘরবাড়ি এবং বেড়িবাঁধের ব্যাপক ক্ষতি হয়েছে। শনিবার সকালে ও দুপুরে এ ঘটনা ঘটে।
ঝড়ের সময় ঘরের চাপা পড়ে চরঈশ্বর এলাকার হেলাল উদ্দিন (১৫) ও সাহাব উদ্দিন (১৭) নামের দুই কিশোর গুরুতর আহত হয়েছে। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া বেড়িবাঁধ ভেঙে জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে উপজেলার ছয়টি ইউনিয়নের বিভিন্ন এলাকা।
বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, নিম্নচাপের কারণে বৃহস্পতিবার রাত থেকে হাতিয়ার সর্বত্র ব্যাপক বৃষ্টিপাত শুরু হয়। যা শনিবার বিকেল পর্যন্ত অব্যাহত থাকে। এদিকে দুপুরে অস্বাভাবিক জোয়ারে বিভিন্ন এলাকায় বেড়িবাঁধ ভেঙে যায়। এতে ছয়টি ইউনিয়নের অনেক গ্রাম প্লাবিত হয়।
IMG0
হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার রিজাউল করিম জানান, অস্বাভাবিক জোয়ারে হাতিয়ার চরঈশ্বর, নলচিরা, চরকিং, সোনাদিয়া, তমরুদ্দী ও নিঝুমদ্বীপে প্রায় ২০ কিলোমিটার বেড়িবাঁধের ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্থ বাঁধ দিয়ে জোয়ারের পানি ঢুকে ফসলের ক্ষেত, রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠান ও অনেক বাড়ি-ঘর প্লাবিত হয়েছে।
ইত্তেফাক/আরকেজি
