৩০টি প্রাণভিক্ষার আবেদন খারিজ করেছেন প্রণব মুখার্জি

আপডেট : ২১ অক্টোবর ২০১৭, ২১:৫০
 
রাষ্ট্রপতি থাকাকালীন ৩০টি প্রাণভিক্ষার আবেদন খারিজ করেছেন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। সর্বভারতীয় একটি  ইংরেজি দৈনিককে দেয়া সাক্ষাৎকারে একথা নিজেই স্বীকার করেছেন প্রাক্তন রাষ্ট্রপতি।
 
তিনি জানান, প্রাণভিক্ষা খারিজ করা না করার সিদ্ধান্ত রাষ্ট্রপতিকে সরকারের পরামর্শ অনুযায়ী নিতে হয়। রাষ্ট্রপতির পক্ষে আদালতের মনোভাব বোঝা সম্ভব নয়। ফলে, সরকার যা পরামর্শ দেয়, সেই অনুযায়ীই চলতে হয় রাষ্ট্রপতিকে।
 
এ সব কিছুর সঙ্গে সংসদ হামলায় জড়িত থাকা আফজল গুরুর ফাঁসি নিয়েও মুখ খুলেছেন ভারতের প্রাক্তন এ রাষ্ট্রপতি। প্রণব মুখার্জির পূর্বসূরী প্রতিভা পাটিল তার আমলে প্রাণভিক্ষার একটি আবেদনও নিষ্পত্তি করেননি। ফলে আফজল গুরুর প্রাণভিক্ষার আবেদন অনেকদিন ঝুলে ছিল। তিনি রাষ্ট্রপতি থাকাকালীনই আফজল গুরুর প্রাণভিক্ষার আবেদন নাকচ করেন।
 
রাষ্ট্রপতি হিসেবে বেশ কয়েকজন ‘কুখ্যাত’ অপরাধীর প্রাণভিক্ষার আবেদন খারিজ করেছেন প্রণব মুখোপাধ্যায়। সেই তালিকায় ২৬/১১ মুম্বাই হামলায় অভিযুক্ত আজমল কাসভ, সংসদ হামলায় অভিযুক্ত আফজল গুরু, মুম্বই বিস্ফোরণে অভিযুক্ত ইয়াকুব মেমনদের নাম রয়েছে।
 
 
ইত্তেফাক/ইউবি