স্বর্ণজয়ী শ্যুটার হায়দার আলী আর নেই

আপডেট : ২১ অক্টোবর ২০১৭, ২২:০৪
সাফ গেমসে স্বর্ণজয়ী শ্যুটার হায়দার আলী আর নেই। শুক্রবার দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
 
তার বয়স হয়েছিল ৫৯ বছর। জটিল কিডনির সমস্যায় ভুগছিলেন জাতীয় শ্যুটিং দলের প্রাক্তন এই পিস্তল কোচ। 
 
রাজশাহীর এই প্রাক্তন শ্যুটার ১৯৯১ সালে সাফ গেমসে দলগত পিস্তল ইভেন্টে স্বর্ণ জয় করেছিলেন। ১৯৯২ সালে সাফে ৫০ মিটার পিস্তলেও দলগতভাবে স্বর্ণ জয় করেছিলেন।
 
ইত্তেফাক/ইউবি