ইংলিশ প্রিমিয়ার লিগে টানা দুই ম্যাচ হারের পর অবশেষে জিতলো চ্যাম্পিয়ন চেলসি। শনিবার রাতে নিজেদের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে মিচি বাতশুয়াইয়ের জোড়া গোলে ওয়াটফোর্ডকে ৪-২ গোলে হারায় তারা। ফলে নয় খেলায় চেলসির পয়েন্ট ১৬।
খেলার ১২ মিনিটে পেদ্রো রদ্রিগেজের গোলে এগিয়ে যায় ব্লুজরা। কিন্তু প্রথমার্ধের যোগ করা সময় এবং ৪৯ মিনিটে গোল করে চেলসি ভক্তদের মনে শঙ্কা তৈরি করে ওয়াটফোর্ড। ৭১ মিনিটে বাতশুয়াইয়ের গোলে সমতায় ফেরে কোচ আন্তনিও কোন্তের দল। বাকি সময়ে তিনিসহ অ্যাজপিলিকুয়েতা আরো গোল করলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।
ইত্তেফাক/কেআই
