রাজধানীতে ডাকাত দলের ৫ সদস্য গ্রেফতার

আপডেট : ০৯ এপ্রিল ২০১৯, ১৬:০৬

রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব-২। মঙ্গলবার সকালে হাজারী বাগের সিকদার মেডিকেল কলেজ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- লিটন (৩৫), রিপন (৪২), ইমাম (৪৭), আনসার আলী (৪৮), মনির (৪৫)।

র‌্যাব-২ এর কোম্পানি কমান্ডার মহিদ্দীন ফারুকী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সিকদার মেডিকেল কলেজ এলাকায় ডাকাত দলের কয়েকজন সদস্য অবস্থান করছে এমন খবরে র‌্যাবের একটি আভিযানিক দল তাদের গ্রেফতার করে। একই সময় ডাকাত দলের কাছ থেকে ডাকাতি করা একটি গাড়ি, শুটারগান, রাম-দা, চাপাতি, চাইনিজ কুড়াল, ৬টি মোবাইল ফোন, ১০টি সিম কার্ড জব্দ করা হয়েছে। 

আরো পড়ুন: রায়পুরায় তিনবোনকে পুড়িয়ে হত্যার চেষ্টা

তিনি আরো জানান, তাদের বিষয়ে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন। এর আগে হাজারীবাগ থানায় তাদের বিরুদ্ধে গাড়ি ডাকাতির একটি মামলা ছিল। 

ইত্তেফাক/এমআই